ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম আপডেট: ২৮.০৯.২০২৬ ১১:৪৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনার পূর্ব রূপসার একটি মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২)। তিনি আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মাছের ঘেরে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহতের ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, নিহতের বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বের কর্মকাণ্ডও ভালো ছিল না বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

    সৈকত মোঃ সোহাগ/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement