ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছেন না মেসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর। এর আগে ১ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

দেশটির সংবাদমাধ্যম তাইসে স্পোর্তস এর প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজাতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণে পাপে গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও নিকো পাসকে দেখা যেতে পারে। আক্রমণভাগে থাকবেন লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

বলিভিয়ার পর ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষেও খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচে মেসি থাকছেন না; ৬ অক্টোবর তার সম্মানে আয়োজিত বিদায়ী ম্যাচেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন তিনি।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement