ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল আমীন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ২:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়।

এদিকে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমার শেষ দিনে দুই রাজনৈতিক শিবিরের প্রার্থীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে উপনির্বাচনের লড়াইয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে। যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ফলে উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে এরই মধ্যে তৎপরতা বেড়েছে।


   এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement