ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফল থানায় টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে ইয়াবা ছিনতাই, গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় গিয়ে ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিজান (৩৫) ও সাইমুন (৩২) নামে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সাইমুনের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন মিজান। অভিযোগের ভিত্তিতে সাইমুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসে।

পুলিশের ভাষ্য, মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে আটকে ইয়াবাগুলো ছিনিয়ে নেয়। পরে তারা ইয়াবা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ভাগে সাইমুন ছয় পিস ইয়াবা পান বলে পুলিশকে জানান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তদন্তে মিজান স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ। ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে টাকা ছিনতাই হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের দাবি।

এ ঘটনায় মিজান, সাইমুনসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য পাওয়া যায়। ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 আরেফিন সহিদ/ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement