চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকানের ভাড়া নিয়ে বিরোধের জেরে আবু ছিদ্দিক (৫৬) নামে এক মোতোয়াল্লিকে মারধরের অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে।
শনিবার রাতে পৌরসদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু ছিদ্দিককে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আবু ছিদ্দিকের অভিযোগ, দোকানের ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগী তাকে মারধর করেন। তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান চৌধুরী বলেন, তিনি মারধর করেননি; রিকশার সঙ্গে ধাক্কা লেগে আবু ছিদ্দিক আহত হয়েছেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এফএস