ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রাত ১১ টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় মদদ দেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ আছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিস্তারিত পরে জানানো হবে।

বকুল কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের অনুসারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয় সম্পাদক। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement