থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাঁর অনুপস্থিতিতে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডে এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন।
এ সময়ে অথবা প্রধান বিচারপতি নিজ দায়িত্বে পুনরায় যোগদান না করা পর্যন্ত আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
-টিএস