ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে পুলিশের গাফিলতি তদন্তে কমিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘটানো সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শনে তাঁর মনে হয়েছে, এটি সময় নিয়ে করা হয়েছে। ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে। ভবনের বিভিন্ন স্থানেও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।

ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের গাফিলতি প্রসঙ্গে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, গভীর রাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল এবং কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, এডিসি দারুস সালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যেই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে যেকোনো ধরনের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement