ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধনবাড়ীতে নারীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ও রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ৭২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ধনবাড়ী পৌরসভার কালিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে আলিফ সরকার (২৭) ও সুজন মিয়া (৪২)কে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। 

রাতে কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) এলাকায় নাসিমা বেগম ওরফে নাসুর বাড়িতে অভিযান চালিয়ে সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী তানজিল (২৯)কে ৭২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, সামিয়া ও তানজিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধনবাড়ীকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এইচআর/এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement