ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে নানা আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম
X
Advertisement

রাঙামাটিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজ বনবিহারে সকাল থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শত শত বৌদ্ধ নারী-পুরুষ।

অনুষ্ঠানে অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধু দান ও বুদ্ধপূজা, সংঘদান এবং ধর্মীয় দেশনার আয়োজন করা হয়। এ ছাড়া পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাজ বনবিহারের আবাসিক ভিক্ষুসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্মদেশনা দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এটি ভাদ্র পূর্ণিমা নামেও পরিচিত।

উল্লেখ্য, বহু বছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং একটি বানর মৌচাক থেকে মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। এই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর মধু পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন।

এসআই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement