ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর ভুলে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) একটি ড্রোন বিস্ফোরিত হয়ে তাদের দুই সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উত্তর গাজায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি ড্রোন একটি সামরিক অবস্থানের ভেতরে বিধ্বস্ত হয় এবং সেনারা সেটির কাছে গেলে তাতে বিস্ফোরণ ঘটে।

ইসরায়েলি দৈনিক ‘মারিভ’ নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন- ২৩ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট ওফেক মালাম এবং ২৪ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট নাদাভ কেইলি।

পত্রিকাটির প্রতিবেদনের বরাতে আনাদোলু জানিয়েছে, ১৬তম ব্রিগেডের সেনারা উত্তর গাজায় একটি ড্রোন পরিচালনা করছিলেন; অস্পষ্ট কোনো কারণে সেটি ইসরায়েলি সামরিক অবস্থানের ভেতরেই বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনারা ড্রোনটি পরীক্ষা করার জন্য সেটির কাছে গেলে তাতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ওই ধরনের ড্রোনের কার্যক্রম স্থগিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত একটি পরিকল্পনার আওতায় গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, তবে ক্রমাগত সেই চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে দেশটি। এতে এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে।

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement