ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৪:০৯ পিএম
X
Advertisement

নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’কে নারীবান্ধব গণপরিবহনের উদ্যোগ হিসেবে জাতিসংঘের এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

নারীদের গণপরিবহন ব্যবহারে নিরাপত্তা বাড়াতে চালু করা ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় ঐচ্ছিক নির্দেশিকা তৈরির লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়েও বৈঠকে আলোচনা করেন শামা ওবায়েদ।

এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সংঘাতের শিকার নারীদের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত ওই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সৃষ্ট ডিজিটাল হুমকি- হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement