ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জ্বালানি স্থাপনা রক্ষায় সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, লোহিত সাগর উপকূলের ইয়ানবু শহরের জ্বালানি অবকাঠামো সুরক্ষায় সেনাসহ রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। তবে এই বাহিনী কোনো সংঘাতে অংশ নেবে না।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় ইয়ানবুর জ্বালানি স্থাপনা সুরক্ষায় প্রয়োজনীয় সামরিক সহায়তা পাঠানো হবে।’

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২–কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘এই মোতায়েনের উদ্দেশে কোনো যুদ্ধে জড়ানো নয়, বরং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। পরিস্থিতির অবনতি হলে আরও সামরিক সহায়তার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।

ম্যাক্রোঁ বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা চাপে পড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প রপ্তানি অবকাঠামো সুরক্ষার প্রয়োজনীয়তা বেড়েছে। সৌদিতে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত সেই বৃহত্তর উদ্যোগের অংশ।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় লোহিত সাগর তীরবর্তী বন্দরগুলো থেকে সৌদির তেল রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট জানিয়েছে, ইয়ানবু ও তায়েফ লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। একই দিনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন শহরে সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত ২০২২ সালে যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা থেমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবারও তীব্র হয়েছে।

হুতিদের অভিযোগ, নতুন করে শুরু হওয়া এই সংঘাতে সৌদি আরব তাদের অবস্থান লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। অন্যদিকে চলতি মাসের শুরুতে হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা বন্দর দখল করে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ অংশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, যা লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement