ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেওয়ার পরপরই নিউইয়র্ক ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই দিন নিউইয়র্কে পৌঁছে ভাষণ দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।

ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করবেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিজে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভ থেকে আজ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement