ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, শতাধিক গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নিউইয়র্কে একাধিক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য জবাবদিহি এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের কাছে আয়োজিত একটি বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি)। বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। জেভিপি ও নিউইয়র্ক ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (এনওয়াইসি-ডিএসএ) এই কর্মসূচির নেতৃত্ব দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া নিউইয়র্কের বাসিন্দা হোসে বলেন, তিনি নিউইয়র্কেই জন্মেছেন ও বড় হয়েছেন। তার ভাষ্য, নেতানিয়াহুর নিউইয়র্কে উপস্থিতি তিনি অসম্মানজনক বলে মনে করেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন।

ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টের সদস্য ও জেভিপির বিক্ষোভে অংশ নেওয়া নাস ইসা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদকে নিজেদের বিশ্বদৃষ্টিভঙ্গি তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। তার অভিযোগ, এই দৃষ্টিভঙ্গিতে যুদ্ধ ও বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব পরিচালনার ধারণা রয়েছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় নিউইয়র্কের ভূমিকার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। এর এক দিন আগে এনওয়াইসি-ডিএসএ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম ও বিস্ফোরকবাহী চালান পাঠানো অবিলম্বে বন্ধের দাবি জানায়। একই সঙ্গে অতীতে ইসরায়েলকে পাঠানো সামরিক সহায়তার চালান সম্পর্কে আরও স্বচ্ছতারও দাবি জানানো হয়।

সূত্র: আল-জাজিরা

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement