ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই অসুস্থ বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতরা হলেন দারুস সালাম এলাকার তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও মিরপুরের ইফতেখার মাহমুদ (৩৬)।
কারা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে পলাশকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইফতেখার গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাদের কোন মামলায় কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এফএস