
সংগৃহীত ছবি
পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরবে একটি সাধারণ সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এর নেতৃত্ব দেবেন পাকিস্তানের নিয়োগ দেওয়া মহাসচিব। তাঁর দায়িত্বের মেয়াদ হবে তিন বছর।
নওমান মাহমুদ ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ইসলামাবাদের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা। পাশাপাশি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে সহযোগিতা এবং যৌথভাবে প্রতিরক্ষা সামগ্রী তৈরি করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো। কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত সাধারণ সচিবালয়টি তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা সমন্বয়ের কেন্দ্র হিসেবে কাজ করবে।
এফএস