ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুরে ওয়ান শুটার ও গুলিসহ দুজন আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দিনাজপুর শহরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন দিনাজপুর সদর উপজেলার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) ও ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত।

ট্রাফিক পুলিশ জানায়, লিলির মোড় থেকে নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেলে করে দুজন বালুবাড়ীর দিকে যাচ্ছিলেন। হাসপাতাল মোড়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট রূপক কুমার ঝা তাদের থামার সংকেত দেন। জিজ্ঞাসাবাদের সময় আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।

পরে হারুনের কাছে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, নিবন্ধনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, আটক দুজনকে বুধবার আদালতে হাজির করা হবে। হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

 এমদাদুল হক মিলন/ এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement