চলন্ত মেট্রোরেলের পেছনের একটি দরজা খুলে যাওয়ায় বুধবার সকালে উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ৭টা ৩৭ মিনিটে সার্ভিস বন্ধের পর ত্রুটি মেরামত করে ৮টা ৩ মিনিটে তা পুনরায় চালু করা হয়।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী একটি ট্রেনের দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সার্ভিস বন্ধ রাখা হয়।
পরে ট্রেন চলাচল শুরু হলেও সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটায় মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় দেখা যায়। এতে অফিসগামীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ত্রুটি মেরামতের পর বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ। তবে এ বিষয়ে ডিএমটিসিএলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এফএস