
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও হাইতির পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করেন তারা।
এ সময় বাংলাদেশ ও হাইতির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাচ্ছে।
এফএস