ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১০০০ টাকার নোট বাতিল ও ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। একই সঙ্গে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিপরীতে অর্থ ছাপানোর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব (অর্থ বিভাগ) এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে দাবি করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অর্থ সরবরাহ বাড়াচ্ছে। এর ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। এতে সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা কমে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

১০০০ টাকার নোট বাতিলের দাবির পক্ষে নোটিশে বলা হয়েছে, দৈনন্দিন লেনদেনে সাধারণ মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উচ্চমূল্যের এ নোটের প্রয়োজন সীমিত। আইনজীবীর দাবি, বড় অঙ্কের নগদ অর্থ সংরক্ষণে এ ধরনের নোট কালোটাকা ও অবৈধ লেনদেনে ব্যবহারের সুযোগ তৈরি করে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে দেশের সামষ্টিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার অধিকার রক্ষায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এস এস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement