ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি আন্তঃবিভাগীয় সমন্বয় বাড়িয়ে জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, জনভোগান্তি কমানো, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সরকারের অগ্রাধিকার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন।

সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নজরদারির নির্দেশ দিয়ে মন্ত্রী মাদক, জুয়া ও অনলাইন জুয়া, চোরাচালান, খাদ্যে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। মব ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধ, গুজব মোকাবিলা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভির আওতা সম্প্রসারণের কথাও বলেন তিনি।

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা, প্রকল্পের দ্বৈততা পরিহার, বাস্তবায়নে কঠোর মনিটরিং এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী জানান, উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং ওয়ার্ড পর্যায়ে হেলথ ওয়েলবিং হাব গড়ে তোলার কার্যক্রমও নেওয়া হয়েছে।

সভায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইনটেন্সিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের কথা জানানো হয়। হাম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা এবং ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কীট মজুদের বিষয়েও সভায় অবহিত করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement