ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ‎
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
‎সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় আসে।
‎বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকার জন্য বাংলাদেশের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন তিনি।
‎এ সময় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সাম্প্রতিক যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং’-এর প্রসঙ্গ আসে। মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশি সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার প্রশংসা করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
‎উল্লেখ্য, চার দিনের জাপান সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন সেনাপ্রধান। সফরকালে তিনি আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বাংলাদেশি ক্রীড়াবিদদের বিভিন্ন ইভেন্টের খেলা দেখেন।
‎জাপান সফরে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে দুই দেশের ক্রীড়া ও সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement