ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁয়ে কৃষকদল নেতা গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও স্থানীয় কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি। তিনি বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে স্থানীয় কৃষকদল নেতাদের ছত্রছায়ায় তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতির পদ বাগিয়ে নেন।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, পুরোনো একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সে বিষয়ে তার জানা নেই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানা থাকায় গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement