ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯–এ একগুচ্ছ সংশোধনী
ক্যাপিটাল মেশিনারিতে আইআরসি বাধ্যতামূলক নয়, টিটির মাধ্যমে আমদানির সুযোগ
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯–এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে।

একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Imports and Exports (Control) Act, 1950 এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯–এর ক্ষমতাবলে এসব সংশোধনী আনা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন সংশোধনী অনুযায়ী, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট পোশাক খাতের সংগঠন বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ লাগবে।

এ ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসি বা চুক্তিপত্রের বিপরীতে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) বা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুযায়ী বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রপ্তানির জন্য কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির সুযোগও স্পষ্ট করা হয়েছে। নিষিদ্ধ বা শর্তযুক্ত তালিকাভুক্ত পণ্যও নির্ধারিত পরিমাণে আমদানি করা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা চুক্তিপত্রের পাশাপাশি এখন থেকে টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) ব্যবস্থার মাধ্যমেও নির্দিষ্ট ক্ষেত্রে আমদানি করা যাবে।

বন্ড লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের জন্য লবণ আমদানির নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বার্ষিক চাহিদা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আমদানির পরিমাণ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে পোষক প্রতিষ্ঠানের সুপারিশ প্রয়োজন হবে না।

শিল্প খাতের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানগুলো আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়াই শিল্প স্থাপনের উদ্দেশ্যে ক্যাপিটাল মেশিনারি আমদানি করতে পারবে। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশি বীমা কোম্পানি বা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি বীমা কোম্পানির ইস্যুকৃত কভার নোট ও বীমা পলিসি পণ্য খালাসের সময় অনলাইনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রপ্তানিমুখী শিল্পের চাহিদা, উচ্চমূল্যের পোশাক উৎপাদন বৃদ্ধি এবং আমদানি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এসব সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাকের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশ বাড়াতে নতুন সুবিধাগুলো সহায়ক হবে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement