ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাসিরনগরে মুখে স্কচটেপ পেঁচানো অটোচালকের লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আরজান মিয়া (২০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাসিরনগর সরকারি কলেজ মোড়সংলগ্ন একটি কাশবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের মো. আওয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক দোকানি সকালে কাশবনের মধ্যে হাত ও মুখ স্কচটেপে পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রাতে থানা এলাকায় একটি অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা সেটির পেছনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করেন। পরে নিহতের স্বজনেরা নাসিরনগরে এসে অটোরিকশাটি আরজান মিয়ার বলে শনাক্ত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement