ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাদা-পানি পেরিয়ে যুদ্ধের ময়দানে রাশমিকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ২:২৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পর্দায় এবার একেবারেই ভিন্ন রূপে হাজির হচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর নতুন সিনেমা ‘মাইসা’-এর টিজারে দেখা গেছে তাঁকে এক দুর্ধর্ষ গন্ড নারীর চরিত্রে। প্রতিশোধ, প্রতিরোধ ও লড়াইয়ের ইঙ্গিত দেওয়া টিজারে রাশমিকার অ্যাকশন অবতার ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

টিজারের শুরুতেই রহস্যময় পরিবেশে রাশমিকার উপস্থিতি। এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে তাঁকে দেখা যায়। কখনো কাদামাটিতে, কখনো ঝরনার পানিতে, আবার কখনো পানির নিচে। শারীরিক শক্তি ও ক্ষিপ্রতার সঙ্গে শত্রুর মোকাবিলা করতে দেখা যায় তাঁকে।

গন্ড সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিমণ্ডলকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। প্রতিকূলতার মুখে এক নারীর লড়াই, নিজের অস্তিত্ব রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। টিজারে এমনই এক কাহিনির আভাস মিলেছে। রাশমিকার চরিত্রটি নীরব নয়; বরং পরিস্থিতির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামা এক দৃঢ়চেতা নারী হিসেবে উপস্থাপিত হয়েছে।

সিনেমাটির জন্য রাশমিকার শারীরিক প্রস্তুতিও ছিল উল্লেখযোগ্য। পানির নিচে অ্যাকশনসহ বেশ কিছু কঠিন দৃশ্যে নিজেই অংশ নিয়েছেন তিনি। অভিনেত্রীর মতে, ‘মাইসা’ তাঁর আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা।

ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। চিত্রনাট্য লিখেছেন রবীন্দ্র পুল্লে ও রাজকুমার কান্দামুদি। রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন এশ্বরী রাও, রাহুল রবীন্দ্রন, সমুথিরাকানি, রাও রমেশ, শিবা কান্দুকুরি, তারক পোন্নাপ্পা ও নিধি সিংহ।

অ্যাকশন ও আবেগের মিশেলে নির্মিত ‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement