ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎জার্মানির দুই রাজ্যে পাল্টে গেল ভোটের সমীকরণ, চাপে মার্জ ‎
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জার্মানির দুটি রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য বড় ধাক্কার চিত্র উঠে এসেছে। মেকলেনবুর্গ-ভোরপোমার্নে সবচেয়ে বেশি ভোট পেয়েছে অভিবাসনবিরোধী ডানপন্থী দল এএফডি। একই দিনে রাজধানী বার্লিনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বামপন্থী দল ডি লিংকে। দুই ফলাফলের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে ডান ও বাম দুই প্রান্তের দলগুলোর উত্থান স্পষ্ট হয়েছে।

‎মেকলেনবুর্গ-ভোরপোমার্নে প্রাথমিক হিসাবে এএফডি পেয়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ ভোট। ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। আর চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জের দল খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের ভোট নেমে এসেছে মাত্র ৫ শতাংশে।

‎এই ফলকে নিজের দলের জন্য ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন মার্জ। তবে নির্বাচনী ধাক্কার পরও পদত্যাগের ইঙ্গিত দেননি তিনি। বরং অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

‎অন্যদিকে বার্লিনে সবচেয়ে বেশি ভোট পাওয়ার পথে রয়েছে ডি লিংকে। প্রাথমিক হিসাবে দলটি পেয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ ভোট। খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়ন ১৯ দশমিক ৭ শতাংশ, গ্রিনস ১৫ দশমিক ৩ শতাংশ এবং এএফডি ১৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে।

‎মেকলেনবুর্গ-ভোরপোমার্নের ফল এএফডির জন্য আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ভোট পেলেও দলটির পক্ষে সরকার গঠন সহজ নয়। কারণ অন্যান্য প্রধান দল এএফডির সঙ্গে জোটে যাওয়ার বিরোধিতা করে আসছে।

‎পরপর কয়েকটি রাজ্যের নির্বাচনে এএফডির শক্তিশালী ফল জার্মানির রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মার্জের নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক সংস্কার, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসননীতি নিয়ে জনমতের প্রতিফলন ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর।

‎

‎ এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement