ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফএনএফ কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিইপিজেড ফায়ার স্টেশনের ডিউটি অফিসার ফারুক হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
টিআইএস