ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
X
Advertisement

দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহ পুনরায় শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ শুরু হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও কারখানাটি পুরোপুরি সচল করে ইউরিয়া সারের বাণিজ্যিক উৎপাদনে ফিরতে অন্তত ১৫ দিন সময় লাগবে।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল।

জেএফসিএল সূত্রে জানা গেছে, কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কারখানাটির কমান্ড এলাকার মোট ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

দীর্ঘ সময় পর গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সারের সরবরাহ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement