ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান, নৌপথে চাঁদাবাজি-সন্ত্রাস-ডাকাতি বন্ধ এবং বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। দাবি আদায় না হলে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার ও এতে কর্মরত শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠন করা।

এছাড়া নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অসাধু জেলেদের তাণ্ডব বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার, নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানানো হয়েছে। বিআইডব্লিউটিএ বা অন্য কারও নামে অবৈধ অর্থ ও মনগড়া টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement