ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ৩:৫২ পিএম
X
Advertisement

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের আশরাফিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবন নির্মাণের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement