ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় মাদকবিরোধী অভিযান; ১,১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম
X
Advertisement

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিনজন এবং মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আরও ছয়জনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁ ডিবির ইনচার্জ ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চালানোর সময় মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যরা তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে যথাক্রমে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০টি—মোট ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট ছিল। পরে তাঁর সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুনির বাড়ি সুইপার কলোনিতে। মানিকের বাড়ি নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ায় এবং শাওনের বাড়ি খাস নওগাঁ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একই অভিযানে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement