ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:২২ পিএম
X
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রয়োজন ও দাবি আদায়ে বর্তমানে ঘোষিত ৮ দফা কর্মসূচি প্রয়োজনে যেকোনো সময় এক দফার দাবিতে রূপ নিতে পারে। তিনি জনগণকে এসব দাবির পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোড এলাকায় জামায়াতে ইসলামীর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে আমাদের লংমার্চ শুরু হয়েছে। এই কর্মসূচি কোনো দলীয় দাবি নিয়ে নয়; ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।’

তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে তাঁদের এই কর্মসূচি। একই সঙ্গে রাস্তাঘাট, হাট-বাজার ও টেম্পোস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তুলে ধরে জামায়াতের আমির বলেন, এসব দাবি সাধারণ মানুষের দাবি বলেই তাঁরা মাঠে নেমেছেন। তিনি জনগণকে কর্মসূচির সঙ্গে থাকার আহ্বান জানান।

বক্তব্যে গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছিল। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে। এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’

এরপর তিনি বলেন, ‘সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে নেমেছি, জনগণের জন্য, জনগণের প্রয়োজনে। ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।’

শনিবার সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। পরে পথসভাস্থল জনসমাগমে পূর্ণ হয়ে যায়।

সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসের পথসভায় বক্তব্য শেষ করে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখী এই লংমার্চের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement