ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রংপুর অভিমুখে জোটের লংমার্চ কর্মসূচির শুরুতে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি- চাঁদাবাজি বন্ধ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ আট দফা দাবিতে সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে  লংমার্চ শুরু করে ১১ দল। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুলে গিয়ে শেষ হবে লংমার্চটি। দ্বিতীয় দফার লংমার্চটি ৭টি জনসভা ও ৫টি পথসভার মধ্যে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি করবে ১১ দলীয় ঐক্য।

৬ দফা দাবিতে এ মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য জোট। এবার লংমার্চ ঢাকা থেকে রংপুর অভিমুখে। নতুন দাবি যুক্ত হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন।

সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের ৮ দফা তুলে ধরেন ১১ দলীয় ঐক্যের নেতারা। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে অক্ষম হলে ভবিষ্যতে কঠিন কর্মসূচি দেওয়া হবে। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। বিএনপির নেতা-কর্মী এবং সেখানে যোগ দিয়েছে সিটি করপোরেশন। বিভিন্ন জায়গায় এই ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে এই লংমার্চের গণজোয়াড় বন্ধ করা সম্ভব হবে না।’

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘আমরা অবরোধে যাইনি। জনদুর্ভোগ যতটা লাঘোব করা যায়, আমরা আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ১১ দল বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে।’

দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান, গণভোটের রায় বাস্তবায়নের দাবি না মানা হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোন সময় এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যেকোনো সময় এই ৮ দফা এ দফায় পরিবর্তন হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি সেই পরিস্থিতি মুখোমুখি হওয়ার আগে সম্প্রতি অতীত থেকে শিক্ষা নিন। এই শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো চোখ রাঙানিতে কাজ হবে না।’

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement