ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আবারও ভারত, আবারও সেমিফাইনাল- এবার এশিয়ান গেমসে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম
X
Advertisement

একটি হারের মাত্র ১১ দিন পর আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ। এবারও সেমিফাইনাল, আবারও টি-টোয়েন্টি। তবে মঞ্চটা এশিয়া কাপ নয়—এশিয়ান গেমস।

গত ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল বাংলাদেশ। ভারতের ১৪৯ রানের জবাবে ১০৯ রানেই থেমেছিল বাংলাদেশের ইনিংস। সেই হারের রেশ কাটতে না কাটতেই আবারও সামনে সেই ভারত।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল দুই দল। তবে শেষ চারে ওঠার পথ ছিল ভিন্ন। ভারত মাঠে নেমে জাপানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ের সুবিধায় শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

ভারত ইতোমধ্যে একটি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। জাপানকে মাত্র ৫৭ রানে অলআউট করে পাঁচ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে তারা। ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তুলেছেন শেফালি ভার্মা। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন তিনি।

অন্যদিকে বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগ না পাওয়ায় বাংলাদেশের মেয়েরা এখনো ম্যাচ খেলার ছন্দে ফেরার সুযোগ পায়নি। তার সঙ্গে নতুন ভেন্যু ও কন্ডিশনও বাড়তি চ্যালেঞ্জ।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আর থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

বাংলাদেশের সামনে তাই পুরোনো হারের হিসাব বদলে দেওয়ার সুযোগ। ক্রিকেটে অবশ্য পুরোনো ফল নতুন ম্যাচের নিশ্চয়তা নয়। ১১ দিন পর সেই ভারতই যখন আবার সামনে, তখন নতুন মঞ্চে নতুন গল্প লেখার অপেক্ষা বাংলাদেশের।

২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ভারত-বাংলাদেশ সেমিফাইনাল। জিতলে স্বর্ণপদকের লড়াই, আর হারলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে আরেকটি ম্যাচ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement