রাজধানীর ফার্মগেইট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে|পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। সব যাচাই-বাচাই শেষে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।