ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামায়াত আমিরের সঙ্গে ডাকসুর শীর্ষ নেতাদের সাক্ষাৎ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
X
Advertisement

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শীর্ষ নেতারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান।

সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহির সঙ্গে সম্পন্ন করায় ছাত্র নেতাদের অভিনন্দন জানান শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।

ডাকসুর নেওয়া বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। পাশাপাশি ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ জানান।

ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা, তাদের কল্যাণে কাজ করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্র নেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন শফিকুর রহমান। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement