ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কায় কবির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।

 বৃহস্পতিবার  রাত সাড়ে ১২টার দিকে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে কবির হোসেনের মৃত্যু হয়। আহত সুমন মিয়া বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 নিহত কবির হোসেন রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকার নুর ইসলামের ছেলে। আহত সুমন মিয়া বগুড়া জেলার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

 প্রাথমিকভাবে জানা গেছে, ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement