ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাব এল মান্দেবে বাণিজ্যিক জাহাজ রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাবে ইতালি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইয়েমেনের বাব এল মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে নিজেদের উদ্যোগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।

বাব এল মান্দেব দিয়ে ইতালীয় বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নৌবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। ক্রোসেত্তো বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ অচল হয়ে পড়লে ইতালির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

 ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়। নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে, পণ্য সরবরাহে বিলম্ব হতে পারে। এর প্রভাব ব্যবসা ও সাধারণ ভোক্তা। উভয়ের ওপরই পড়ার আশঙ্কা রয়েছে।

 তবে কতটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে বা ঠিক কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। ক্রোসেত্তো জানিয়েছেন, এ বিষয়ে সরকার ও পার্লামেন্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 বাব এল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের পাশাপাশি সুয়েজ খালমুখী তেল, গ্যাস ও কনটেইনারবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রেও এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বের মোট বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ ঐতিহাসিকভাবে এই পথ দিয়ে পরিবাহিত হয়ে আসছে।

 সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বাহিনীর তৎপরতার কারণে বাব এল মান্দেব ও লোহিত সাগর অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও সামরিক তৎপরতা চালিয়েছে। আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এখন নতুন করে আলোচনায় এসেছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement