ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা, বড় সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে ইরানকে ঘিরে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টোগোর পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সেটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নির্দেশনায় নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল।

 ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার পর ট্যাংকারটিকে থামতে বাধ্য করা হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় হরমুজ প্রণালিতে নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছে।

 এদিকে ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ভাবছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

 ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও বাড়ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement