ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে এসআরবির অভিযানে অস্ত্রসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
X
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তুসহ ইসলাম সেক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

আটক ইসলাম সেক ওরফে আকাশ (৪১) উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের এসআরবি-১০ কোম্পানির সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ইসলাম সেককে আটক করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত মো. ইসলাম সেক প্রকাশ আকাশের (৪১) বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement