দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
নতুন মৃতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ; সবাই প্রাপ্তবয়স্ক। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মাসভিত্তিক সর্বোচ্চ।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন।
সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৫৪ জন। এর আগে আগস্টে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন।
আরএন