ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে ৬৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
X
Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে কুশিউড়া এলাকায় সাকিনে হোসনা আরা বেগমের থাকার কক্ষে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হোসনা আরা বেগম দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের বাসিন্দা।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement