ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মক্কার দিকে যাওয়া হুথি ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

 ইরান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সৌদি আরবে। সৌদি কর্তৃপক্ষের দাবি, মক্কার দিকে উড়ে আসা একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির নেতৃত্বাধীন জোট।

 এদিকে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ  ইয়ানবু বন্দরের তেল পরিবহন কার্যক্রমেও । যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে তেল পরিবহন ও সংশ্লিষ্ট কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।

 মক্কার দিকে ড্রোন যাওয়ার ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইয়ানবু বন্দরের কার্যক্রমে প্রভাব পড়ায় আঞ্চলিক সংঘাতের অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে।

 চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement