ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাঘায় ইউপি সদস্যের ঘরের খাটের নিচে পিস্তল-গুলি, স্ত্রী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাবেক ইউপি সদস্য রুবেল হোসেনের (৪৪) স্ত্রী রোজিনা খাতুনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল হোসেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। অভিযানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রুবেল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান জানান, তাঁর নেতৃত্বে এসআই স্বপন হোসেন, এসআই মেহেদী হাসান, এএসআই নাজমুল সাকিব ও এএসআই শাহাদাৎ হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী সাবেক ইউপি সদস্য রুবেল হোসেন পলাতক রয়েছেন।


  আমানুল হক আমান/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement