ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরের নতুন সম্ভাব্য তারিখ আগামী ১ অক্টোবর। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে।

এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

এদিকে সফরের তারিখ পিছিয়ে গেলেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
তিনি বলেন, আগামী ১ অক্টোবর ফেনীতে একটি ঐতিহাসিক সমাবেশ হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement