জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আনোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিয়াকত হোসাইন লায়ন/এফএস