ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা নিয়ে কর্মশালা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় নাগরিকদের উদ্বেগ ও প্রয়োজনকে সরকারি পদক্ষেপে রূপ দিতে কার্যকর ও জবাবদিহিমূলক নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক সমন্বয় প্রকল্পের উদ্যোগে ‘জলবায়ু-সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান বলেন, নাগরিকদের কথা শোনা, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন, সরকারি সাড়া নিশ্চিত করা এবং সেই অগ্রগতি ও ফলাফল নাগরিকদের জানাতে একটি কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, মাঠপর্যায়ে উঠে আসা মানুষের সমস্যা ও প্রয়োজন সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়া, এর অগ্রগতি অনুসরণ করা এবং ফলাফল কমিউনিটিকে জানানো জরুরি।

কর্মশালায় নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও প্রয়োজন নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে নাগরিক ও সরকারের মধ্যে যোগাযোগ আরও জোরদারে নাগরিক সমাজ সংগঠন (সিএসও) ও কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলোর (সিবিও) ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্প ব্যবস্থাপকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশ নেন।

 এম শাকিল রশীদ চৌধুরী/এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement