ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে বাসায় ঢুকে গুলি, গুলিবিদ্ধ ব্যক্তি ভর্তি ঢামেকে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকার ৩৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে বলে জানান আহত রানা ও তার স্বজনরা।

আহত রানা পেশায় গাড়িচালক। তার বাবার নাম মৃত আব্দুর রব। তিনি রাজধানীর ভাটারায় নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মাইজদী।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার দুপুরের দিকে উত্তর বাড্ডায় তার ভাই জয়ের বাসায় দাওয়াতে যান। পরে একটি কক্ষে তিনি ঘুমিয়ে পড়েন। তার সঙ্গে আরেক ছোট ভাই ও জয়ও ছিলেন।

রানা বলেন, রাত আনুমানিক ১০টার দিকে বাসার দরজায় নক করা হয়। ভেতর থেকে ‘কে’ জানতে চাইলেও বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার ভাই জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মেইন দরজার দিকে এগিয়ে যান। এ সময় হঠাৎ তামিমসহ আরও দুজন বাসার ভেতরে ঢুকে পড়েন। তারা গালিগালাজ করতে করতে তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

রানা অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা তামিম তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তামিমের বাবার নাম সিরাজুল ইসলাম বলে জানান তিনি।

আহত রানার স্বজনদের দাবি, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তাদের দাবি, তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

পরে স্বজনরা আহত রানাকে উদ্ধার করে রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, গুলিবিদ্ধ রানা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement